২০ ডিসেম্বর ২০২২


সিসিকে ৯ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে চালু করা হয়েছে নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরীপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ৫টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নগরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদিনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরীপাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রম চালু হয়।

মেয়র জানান, ইউনিসেফের সহযোগিতায় নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হবে। এছাড়া শিগগিরই নগরে আরও ৫টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে।

পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডেই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে বলে জানান তিনি।

উদ্বোধনকালে ইউনিসেফ সিলেটের ফিল্ড অব চিফ কাজী দিল আফরোজ ও সিসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন