২২ মে ২০১৯
উপজেলা প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ : সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণেশ চন্দ্র দাস (৫১) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত প্রাণেশ ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের যুগেশ চন্দ্র দাসের ছেলে।
বুধবার বিকেলে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোনের বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন প্রাণেশ। এসময় মৌলভীবাজার থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. বদরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে।