২৯ জানুয়ারি ২০২৩


শূন্য আসনে ফের শিক্ষার্থী নেবে শাবি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে শূন্য আসন পূরণ করতে আবারো শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, চূড়ান্ত ভর্তি শেষে যে আসানগুলো ফাঁকা রয়েছে সেগুলোতে আগামী ২ অথবা ৩ ফেব্রুয়ারি ভর্তির জন্য শিক্ষার্থীদের ডাকা হবে। এতে আগের আবেদনের প্রেক্ষিতে প্রকাশিত মেধা তালিকা থেকে সিরিয়াল অনুযায়ী আসন খালি সাপেক্ষে ডাকা হবে। তবে মাইগ্রেশন কার্যক্রম শেষ হলে বিভাগগুলোর শূন্য আসনগুলো পূরণ করা হবে। আগামী ৩১ জানুয়ারি মাইগ্রেশন শেষ হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে ৮ বার শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশের পর ২৫ জানুয়ারি চূড়ান্ত ভর্তি শেষ হয়। এতে ৩টি ইউনিটে ১ হাজার ৬৬৬টি আসনের বিপরীতে ১৪৪টি আসন ফাঁকা ছিল। এদিকে আগামী ৭ ফেব্রুয়ারি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন