২২ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর দরগাহ গেইট এলাকায় গ্যাসের জরুরী মেরামত কাজের জন্য নগরের ৯টি এলাকায় হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরীর গৃহিনীরা। বিশেষ করে সনাতন যেসব বাসায় শিশু রয়েছে এবং ধর্মালম্বিরা পড়েছেন বেশ বিপাকে।
বুধবার সকাল ৬টা থেকে দরগাহ গেইট এলাকা, জালালাবাদ আবাসিক এলাকা, আম্বরখানা, মজুমদারি, খাসদবীর, চৌকিদেখি, লাক্কাতুরা, মালনীছড়া এবং সিলেট ক্যাডেট কলেজ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
তবে এই বিষয়টি নিয়ে নগবাসীকে পূর্বে অবগত করেনি জালালাবাদ গ্যাস। যে কারনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
বিষয়টি নিয়ে কথা বলতে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের যোগাযোগ চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।