১৪ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর বন্দরবাজার এলাকায় ৫টি ট্রাভেল এজেন্সীকে অবৈধ ব্যবসা করার দায়ে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান কালে বেশীর ভাগ অবৈধ ট্রাভেল এজেন্সী তালাবদ্ধ ছিল।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।
এসময় মহাজনপট্টি এলাকার ইদ্রিস ভবনের রেফা এয়ার ইন্টারন্যাশনালকে ৩০ হাজার, ফয়েজ এন্টারপ্রাইজকে ১০ হাজার, শাহজালাল এয়ার সার্ভিসকে ১০ হাজার, ওরিয়েন্টার শপিং সিটির সোমা এয়ার সার্ভিসকে ৩০ হাজার, রয়েল এয়ারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।