১৮ মে ২০২২


লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সচেতনতার লক্ষ্যে সভা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী বিশেষ করে হিজড়াদের সচেতনতার লক্ষ্যে স্টেকহোল্ডার নেটওয়ার্কিং সভা হয়েছে।

বুধবার হিজড়া যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ও ব্লাস্ট এর অর্থায়নে এল.ই.জি.ডি প্রকল্পের আওতায় স্থানীয় একটি অভিজাত হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস সুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাবেদুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তর সিলেটের এডি মোহাম্মদ নাজিম উদ্দিন, ব্লাষ্ট সিলেট ইউনিটের কো অর্ডিনেটর এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, এফ.পি.এ.বি, সিলেটের ডিস্ট্রিক অফিসার মোঃ জাকিরুল, সুমিত রয়, সি.এস. সিলেট অফিস, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডিআইসি ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক সূবর্ণা হামিদ, সাংবাদিক মুজিবুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের এইচ.আই.ভি প্রোগ্রাম ম্যানেজার মোতাহের হোসেন, লিপি গুরু, সালমা, লিলি, রানা ভূইয়া সহ আরো অনেকেই।

এছাড়াও উপস্থিত ছিলেন হিজড়া যুব কল্যাণ সংস্থার কো অর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ মিয়া, ফিল্ড অফিসার সবুজ মিয়া, ফাইন্যান্স অফিসার শামীম আহমেদ, অফিস সহকারী মাছুদ আহমেদ লিকন।

সভায় সমাজসেবা অধিদপ্তর, সিলেটের এ.ডি মোহাম্মদ নাজিম উদ্দিন সিলেটের সকল হিজড়াকে এক হওয়ার আহবান ব্যাক্ত করেন এবং হিজড়া যুব কল্যাণ সংস্থাকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দ্রুততম সময়ের মধ্যে নিবন্ধন করিয়ে দেওয়ার আশ্বাস দেন।

শেয়ার করুন