১৩ মে ২০১৯


ডা. প্রিয়াংকার মুত্যুর ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর পাঠানটুলায় ডা. প্রিয়াংকা তালুকদারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তার পিতা হৃষীকেশ তালুকদার বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় প্রিয়াংকার স্বামী দিবাকর দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না দেব এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

রোববার রাতে ডা. প্রিয়াংকার পিতা হৃষীকেশ তালুকদার থানায় হত্যা মামলা করেন। এর আগে সকালে পাঠানটুলার বাসা থেকে ডা. প্রিয়াংকার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর বিকেলে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ।

শেয়ার করুন