১০ মে ২০১৯


মাধবপুরে ট্রাকচাপায় নিহত ২

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, মাধবপুর

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে পাথর বোঝাই ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাধবপুর শহরের পশ্চিম মাধবপুরের তৈয়ব আলীর ছেলে আইয়ুব আলী (৩৫) এবং পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার ভাইগদিয়া গ্রামের আবন মিয়ার ছেলে জোনায়েদ মিয়া (২৮)।

শুক্রবার সকালে মাধবপুর বাসস্ট্যান্ড ডাক বাংলোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক মাধবপুর ডাকবাংলোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আইয়ুব আলীর দোকানে ঢুকে যায়। এতে ট্রাকচাপায় দোকান মালিক আইয়ুব আলী ও পরিবহন শ্রমিক জোনায়েদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন