১১ নভেম্বর ২০১৯


সুনামগঞ্জের হাওরে নৌকাডুবিতে যুবকের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জের একটি হাওরে নৌকাডুবিতে বাবুল মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাবুল মিয়া উপজেলার উত্তর কাংলাবাজ গ্রামের বাসিন্দা।

সোমবার ভোরে উপজেলার সুন্দরপুর হাওরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নৌকায় করে যাওয়র সময় হঠাৎ বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জনের মধ্যে অন্য পাঁচজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবুল মিয়া নৌকার নিচে পড়ে যাওয়ায় আর উঠতে পারেননি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন