১০ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

বিশ্বম্ভরপুর : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ ৭৪৮০ টাকাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক দুজন হলো- বিশ্বম্ভরপুর উপজেলার ভাদের টেক গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (২৫) ও খোরশেদ মিয়ার ছেলে মো. মনির হোসেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ভাদেরটেক এলাকা থেকে তাদের আটক করে।
তাদেরকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।