৬ মে ২০১৯


ওসমানী মেডিকেলে অজ্ঞাত পুরুষের লাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সড়ক দূর্ঘটনায় এক জন অজ্ঞাত পুরুষ (৫০) কে কযেকজন পথচারী আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন গত ২৯ এপ্রিল। হাসপাতালের ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে আটটায় মৃত্যু বরন করেন তিনি। মৃত ব্যক্তির লাশটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোমবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি কেউ মৃত ব্যক্তির কোন আত্বীয় স্বজনের সন্ধান পান তাহলে সিলেটের কোতোয়ালী মডেল থানার এসআই মিজানুর রহমান (মোবাঃ ০১৭৩৭-১৭৭৪৭৩) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন