২৫ আগস্ট ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনি জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাওলানা রশিদ আহমদের জানাজা পড়ে ফিরছিলেন বলে জানান দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা সাইফুল আলম বলেন, তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় ও এয়ারপোর্ট থানায় দুটি পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।