৬ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ।
সোমবার সকালে সিলেট শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন। ছেলেদের মধ্যে ৪৯ হাজার ১০৫ জন অংশ নিয়ে পাস করেছে ৩৫ হাজার ৪৫৯ জন এবং মেয়েদের মধ্যে ৬৪ হাজার ৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৪ হাজার ৭০৩ জন।
আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন। এরমধ্যে ছেলে ১ হাজার ৪২৬ জন এবং মেয়ে ১ হাজার ৩৩১ জন।
ফলাফল নিয়ে দুপুর ১২টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলেন কক্ষে এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ।