৬ জুলাই ২০২৩


লাউয়াছড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। লাশের পরিচয় জানা যায় নি।

বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে বনের ভেতরে ঢাকা-সিলেট রেললাইনের পাশে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে বন পাহারাদার দেখতে পায় বনের ভেতরে একটি মরদেহ গাছে সাথে ঝুলে আছে। মরদেহ প্রায় অর্ধগলিত। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় আনুমানিক ৩৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেজোনান তিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে।

 

শেয়ার করুন