৪ মে ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : মো. কিবরিয়া আহমদ একজন ইলেকট্রিশিয়ান। বয়স ৩৩। নগরীর শেখঘাট কলাপাড়া ডহর ১৬/১৭ নং বাসার ভাড়াটিয়া। ঘরে মা, স্ত্রী ও সাড়ে ৪ বছরের ছেলে আকমল। তার রোজগারে সুখেই চলছিল সংসার। কিন্তু সে সুখ বেশীদিন আর রইল না। হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালের বিছানায় অপারেশনের অপেক্ষায় দিন কাটাচ্ছে কিবরিয়া।
কিবরিয়ার অপারেশনের জন্য প্রয়োজন ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা। কিন্তু যে অপারেশনের টাকা সংগ্রহ করবে সেই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কিবরিয়ার হার্টে একটি রিং লাগানো প্রয়োজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিবরিয়া প্রতিদিনের মতো গত ২৫ মার্চ রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফিরেন। বাসায় ফিরে গোসল করতে যান কিবরিয়া। গোসল করার সময় তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। সাথে বমিও চলে সারা রাত। পরদিন শুক্রবার সকালে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে পার্ক ভিউ হাসপাতালে, সর্বশেষ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ১৬ নং ওয়ার্ডের ৯ নং বেডে ভর্তি করা হয়।
সেখানে ডা. শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে কিবরিয়ার। ডাক্তার বলেছেন কিবরিয়ার হার্টে একটি রিং লাগানো প্রয়োজন। এজন্য প্রয়োজন ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা। উপার্জন হীন পরিবারের জন্য এতো বিশাল অংকের টাকা যোগাড় করা অসম্ভব। একজন অসহায় রোগীকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যই যথেষ্ট। তাই, অসহায় পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে।
তাকে সাহায্য পাঠাবার ঠিকানা : মো. কিবরিয়া আহমদ হিসাব নং- ১২১-১০১-৩৬৭৮৪৪। ডাচ বাংলা ব্যাংক বারুতখানা শাখা সিলেট বা বিকাশ নং পারসোনাল ০১৭৩২-৭২৫-৩৮৭।