১২ সেপ্টেম্বর ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে আগুন লেগে একটি গোদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে ।এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
১১সেপ্টম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা বাজারের শুকনো মাছের ব্যবসায়ী জালাল মিয়া(৫০), কাঁচামাল ব্যবসায়ী সুরঞ্জন সরকার(৪৫) ও জাহারুল (৩৭) এর গোদাম ঘরে অগ্নিকান্ড ঘটে।প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বংশীকুন্ডা বাজার বনিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বংশীকুন্ডা বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই গোদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান। পরে স্থানীয় ব্যবসায়ী ও জনগনের আধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সংশ্লিষ্ট পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ বলেন আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেছি।এ বিষয়ে উপজেলা নির্বাহীকর্মকর্তা কে অবগত করেছি।মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অ:দা: শীতেষ চন্দ্র সরকার বলেন,অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছি। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।