৩০ এপ্রিল ২০১৯


রামাদ্বান আমাদের পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলে : ডা. শিপলু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : বিশিষ্ট চিকিৎসক ও তরুণ সংগঠক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, রামাদ্বানের মূল শিক্ষা হল মহান আল্লাহর প্রতি ভয় ও আত্মশুদ্ধি। পবিত্র রামাদ্বান মাস আমাদের বিনয়ী ও পরোপকারী হতে শেখায়। একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে রামাদ্বান উপযুক্ত সময়। আমাদের সকলকে রামাদ্বানের গুরুত্ব অনুধাবন করে সেই অনুযায়ী কাজ করতে হবে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে ধৈর্য ও বিনয়ের সাথে মানুষের জন্য কাজ করতে হবে। রামাদ্বানের শিক্ষায় উজ্জীবিত হয়ে মানুষ ও সমাজের কল্যাণে সবাইকে নিজস্ব অবস্থান থেকে কাজ করতে হবে।

মঙ্গলবার সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ সিলেটের উদ্যোগে পবিত্র রামাদ্বান মাসের শিক্ষা ও তারুণ্যের করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শিপলু আরও বলেন মহান আল্লাহ পাক আমাদের সকলের জীবন রামাদ্বানের রহমত দিয়ে পরিপূর্ণ করুন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও যুব সংগঠক মেহেদী কাবুলের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ বাদশা গাজী, বদরুল হাসান খান কামরান, সাইফুর তালুকদার, ফয়জুন নূর জাকি, জামিল হোসাইন, আবি আহমদ প্রমুখ।

শেয়ার করুন