৭ এপ্রিল ২০২২


কামরানের বাসায় হামলার ঘটনায় পুলিশের মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর ছড়ারপার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার রাতেই অজ্ঞাত আসামীদের নামে এই মামলা দায়ের করে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি।

জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে সিলেট নগরের ছড়ারপাড় ও মাছিমপুর এলাকার কতিপয় ব্যাক্তির মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ছড়ার পাড় এলাকার সিলেট সিটি প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা চালায় একটি পক্ষ। সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। দুই তরুণের ঝগড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। এখন পর্যন্ত দুপক্ষের কেউ মামলা দায়ের করেননি। তবে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখনো কেউ আটক হয়নি।

শেয়ার করুন