১৯ এপ্রিল ২০১৯


ওসমানীনগরে ভিডিও এন্ড ফটো কল্যাণ সমিতির কমিটি গঠন

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগরে ভিডিও রেকর্ডিং ও ফটো ষ্টুডিও ব্যবসায়ীদের সংগঠন ‘ভিডিও এন্ড ফটো কল্যাণ সমিতি’র কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারে আলতাফুর রহমান সুহেলকে সভাপতি ও মোঃ শাহিন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মো.নজির আহমদ, মো. আব্দুল কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুল হক আক্তার, কোষাধ্যক্ষ মো. সহিদুল ইসলাম আরজান, সহ কোষাধ্যক্ষ মো. মিন্টু মিয়া, প্রচার সম্পাদক সুয়েজ আহমদ, সহ প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মুহিদ মিয়া, ক্রীড়া সম্পাদক মো. মজাদ মিয়া, সহ ক্রীড়া সম্পাদক মো. আলী হোসেন কল্যাণ।

শেয়ার করুন