১৯ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর : জৈন্তাপুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পাখিটিকি রাস্তা সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে জৈন্তাপুর উপজেলার পাখিটিকি রাস্তা সংলগ্ন পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ওসি খান মোহাম্মদ মইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। তবে শিশুটিকে হত্যা করা হয়েছে কিনা, তা জানতে তদন্ত চলছে।