৩ নভেম্বর ২০২৩


সিলেটে ডাচ বাংলা ব‍্যাংকের বুথে চুরির: গ্রেফতার ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরের সুবিদবাজারে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড’র এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় অলবাব হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বুথে টাকা সরবরাহের কোম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতা করে।

গ্রেফতারকৃত অলবাব হোসেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এটিএম অফিসার হিসেবে নিয়োজিত। এ ঘটনার সাথে জরিত আমিনুল হক নামে আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মঈন উদ্দিন সিপন জানান, শুক্রবার সকালে মহানগরের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইনচার্জ সন্দীপন দাস। এ ঘটনায় আলবাব হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জরিতদের আমরা অভিযান চালাচ্ছি। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে বাকীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

আজকের সিলেট ডটকম / সিভি / জে.এস / ঘ. ০৬.৫৬

শেয়ার করুন