২৩ আগস্ট ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলাতক ২৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চলে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন জানান, গ্রেফতার ২৯ আসামির মধ্যে ২৪ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং পাঁচজন নিয়মিত মামলার আসামি।
(আজকের সিলেট/২৩ আগষ্ট/ডি/এসসি/ঘ.)