২৯ সেপ্টেম্বর ২০২২


মধ্যনগরে শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে মতবিনিময় ও সম্প্রীতি সভা

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পুজাউদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার ও যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ও মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।উপজেলার আগত সকল পুজা উদযাপন কমিটি সভাপতি, সাধারণ সম্পাদকগনদের আলোচনা শেষে অতিগুরুত্বপুর্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক ও মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি সহ সিনিয়র নেতৃবৃন্দ।এসময় প্রতিটি পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সাংসদ তহবিল থেকে নগদ ১০হাজার টাকা করে প্রীতি উপহার বিতরন করা হয়।

বক্তাগনের আলোচনায় উঠে আসে সামাজিক সম্প্রীতির দেশ সোনার বাংলাদেশ,ধর্ম যার যার আনন্দ সবার। তাই আসুন সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় উৎসব উদযাপন করি এবং সকলি আনন্দ ভাগাভাগি করে একে অপরের সহায়তা করি।

শেয়ার করুন