১৭ এপ্রিল ২০১৯


আদালতে সাক্ষীকে ছুরি মারল আসামী

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাজল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি সাক্ষী দিতে এসে আসামির ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাজল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের আদালত পরিদর্শক মো. আল আমিন জানান, আব্দুল কামাল গ্রামের মোহরী মজিদ মিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে দায়েরকৃত একটি মামলায় সাক্ষী দিতে আসেন কাজল। এ সময় ১০ তলা জুডিশিয়াল ভবনের নিচ তলায় মজিদ মিয়া ও তার লোকজন কাজলের ওপর হামলা করে। এতে তিনি কাজল গুরুতর আহত হর। এসময় স্থানীয়রা তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে পাঠায়।

আহতের স্বজনেরা জানান, ধারালো অস্ত্রের তিনটি আঘাত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, ২০১৬ সালে ছুরিকাহত কাজলের বড় ভাই আব্দুল আজিজ বাদী হয়ে মজিদের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলার সাক্ষী ছিলেন কাজল।

শেয়ার করুন