৩১ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১৩২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫১১, হবিগঞ্জে ১ হাজার ৯৫৩ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস রোগীদের মধ্যে থেকে ২৮ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সবাই সিলেটের বাসিন্দা।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
সব মিলিয়ে সিলেটে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১১ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৭০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭১ জন, হবিগঞ্জে ১৫৯৭ জন এবং মৌলভীবাজারের ১৭৪১ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যান নি। তবে বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৩ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
তাছাড়া করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫৬ জন। এরমধ্যে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২২ হাজার ৫৩০ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২২ হাজার ১১৮ জনকে। বর্তমানে সিলেটে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪১২ জন।