১৭ এপ্রিল ২০১৯


নাইওরপুলে বৈদ্যুতিক খুঁটিতে আগ্নিকান্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর নাইওরপুলে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

বুধবার বেলা ২টার দিকে রামকৃষ্ণ মিশন সংলগ্ন দুটি খুঁটিতে ডিস ও ইন্টারনেটের তারের বাক্সেও আগুন ছড়িয়ে পড়ে।

পরে এলাকার ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দিলে সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের লিডার ফয়সল আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুঁটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বারবার বিদ্যুৎ বিভাগে ফোন দেওয়া হলেও প্রথমে কেউই ফোন ধরেননি। পরে অনেক কষ্টে তাদের সাথে যোগাযোগ করা হয়। তাদের এ ব্যাপারে আরো সতর্ক থাকা দরকার।

শেয়ার করুন