১০ নভেম্বর ২০২৩


দোয়ারাবাজারে ৭৫ বোতল ভারতীয় মদসহ চোরা কারবারি আটক

শেয়ার করুন

দোয়ারাবাজার সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭৫ বোতল ভারতীয় মদসহ কবির হোসেন (৫৫) নামে মাদক চোরা কারবারিকে আটক করেছে পুলিশ।

সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাওঁ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রামসাইরগাও গ্রামের যাতায়াতের রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতীয় ৭৫ বোতল অফিসার চয়েস মদ জব্ধ করে কবির হোসেনকে আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন