৪ সেপ্টেম্বর ২০২৩
মধ্যনগর সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নুরুল ইসলাম ওরফে করু মিয়া (৪৭) নামে এক জেলের মৃতু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে করু মিয়ার মরদেহ উদ্ধার করেন।
জানা যায়, রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান ওই গ্রামের করু মিয়া, আজাহার মিয়া, শাহ্ জাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া। ম‚হুর্তেই ঝড়ো বাতাসের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশে থাকা জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, শাহ্ জাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়াকে উদ্ধার করতে পারলেও করু মিয়াকে উদ্ধার করতে পারেনি।
পরে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে করু মিয়ার মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ওই ঘটনার সংবাদ পাওয়ার পর মধ্যনগর থানায় একটি জিডি করা হয়েছে এবং ঘটনাস্থলে ফোর্স পাঠানে হয়েছে।