১২ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ আবির হোসেন (৩১) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক আবির হোসেন নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুল আজিজের ছেলে। তিনি ওমানের মাসকাট থেকে আসছিলেন। তার গন্তব্যস্থল ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
ওসমানী বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থা এনএসআই’র এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। আবির হোসেনকে বিমানবন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওই গোয়েন্দা কর্মকর্তা।