৮ এপ্রিল ২০২২


মেজরটিলায় এপেক্স ক্লাবের খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে এপেক্স ক্লাব অব বাংলাদেশ, জেলা-৪ এর উদ্যাগে মাসব্যাপী খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার নগরীর মেজরটিলা ইসলামপুরে প্রায় পাঁচশ দুস্থ ও মেহনতী মানুষের মধ্যে ইফতার বিতরন করা হয়। এছাড়াও একটি এতিমখানায় সেহরির খাবারের জন্য ২০ হাজার টাকার খাবার সামগ্রী প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা যুবলীগ নেতা মাে: জাহাঙ্গীর আলম, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আকাশ চৌধুরী, এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি রমিজ উদ্দিন, সাবেক সভাপতি চন্দন দাশ, সাবেক সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী, সিলেট প্রতিদিন সম্পাদক ও এনটিভি (ইউরােপ) প্রতিনিধি সাজলু লস্কর, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম, হলিসিটি ক্লাব এর সভাপতি মোরশেদ পাঠান, শাহপরান সিটির সভাপতি ফেরদৌস চৌধুরী, জবরুল ইসলাম ও সেলিম আহমদসহ অন্যান্য সদস্য বৃন্দ।

শেয়ার করুন