১০ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ কৃষক নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক প্রদান করেছে সিলেট জেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ চেক প্রদান করেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জিতু মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন। স্থানীয় উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু প্রত্যেকের পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বজ্রপাতে ফেঞ্চুগঞ্জে তিন কৃষক নিহত হন। বেলা ১১টার দিকে উপজেলার ধুপড়ি হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।