১৩ অক্টোবর ২০২৩


মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে মোটরসাইকেলের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। তাঁদের দুইজনের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন