৯ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকার প্রয়াত তজমুল আলীর ছেলে জিতু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার মই কন্দর আলীর ছেলে রাজন মিয়া ও গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার আনোয়ার হোসেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার তেরাকুড়ি এলাকায় বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।