৪ জুলাই ২০২৩


চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে বিল্লাল মিয়া (৩২) নামে এক ব্যাগ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত বিল্লাল মিয়া উপজেলার সম্পদপুর গ্রামের লাল খা মিয়ার ছেলে। তিনি মাধবপুর পৌরসভার নোয়োগাও এলাকায় একটি ব্যাগের কারখানার মালিক। তৈরি করা ব্যাগ নিয়ে বিক্রির জন্য ম্যাক্সিযোগে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইঁয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা রাস্তার বাম পাশে দাঁড়ানো ছিল। এ সময় হবিগঞ্জগামী ম্যাক্সি (থ্রি হুইলার) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ধাক্কা দিয়ে পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় চলে যায়। পরে কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় উঠতে গিয়ে প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে পেছনের চাকা বিস্ফোরিত হয়। তখন গাড়ির পেছনে বসা বিল্লাল মিয়া পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন