৮ এপ্রিল ২০১৯


সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে আব্দুল আওয়াল (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আওয়াল কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামের বাসিন্দা।

সোমবার বিকেলে উপজেলার কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে কলাইয়া গ্রামে নিজ বেগুন ক্ষেতে কাজ করছিলেন আব্দুল আওয়াল। এসময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন