১৬ নভেম্বর ২০২২
মো. ফাহাদ আহমদ, নবীগঞ্জ প্রতিনিধি: মহাসড়ককে থ্রি-হুইলার অবৈধভাবে চলাচল বন্ধ করতে শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ককের শেরপুর, গোয়ালা বাজার ও আউশকান্দি এলাকাধীন অংশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেবসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা কড়াকড়ি অভিযান পরিচালনা করতে দেখা গিয়েছে।
অভিযানে হাইওয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে উঠা বেশ কিছু সিএনজি আটক করেছে পুলিশ। এসময় কিছুসংখ্যক মোটরসাইকেল আরোহী, যাদের হেলমেট ও কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন- মহাসড়কে দুর্ঘটনা রোধ করতে আমরা বেশ আগে থেকেই থ্রি-হুইলার ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আজকেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে৷ তিনি আরও বলেন, এধরণের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।