৪ এপ্রিল ২০১৯
জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল পথসভা করেছে জেলা যুবদল। তবে এ কর্মসূচীতে পুলিশ কর্তৃক বাঁধা দেয়ার অভিযোগ করেছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার সকাল ১২ টায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ী মোড়ে পুলিশ বাঁধা দেয়। পরে তারা সেখানেই পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, যুবদল সাধারন সম্পাদক এড্যাভোকেট মামুনূর রশিদ খয়েছ, সহ সভাপতি আমানুল হক রাসেল, অলিউর রহমান অলি, শাহিন আহমদ প্রমুখ।