২১ আগস্ট ২০১৭


বঙ্গবন্ধুকে কটুক্তি : শামসুদ্দিন ছাত্রাবাস শিবিরের সভাপতি আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শহীদ শামসুদ্দিন ছাত্রাবাস শিবিরের সভাপতিকে আটক করেছে পুলিশ। আটক আরিফুর রহমান (২৪) বরগুনা জেলার আমতলী থানার মহিষডাঙা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ওসমানী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

সোমবার সন্ধ্যায় ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কক্ষ (নং- জি১) থেকে একাধিক শিবিরের পুস্তকাদিও জব্দ করা হয়। পরে পুলিশ কক্ষটি সিলগালা করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলা খাঁন জানান, শিবির নেতা আরিফ ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় বিকেল থেকে ছাত্রাবাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন।

পরে পুলিশ গিয়ে তদন্তের পর সত্যতা পেয়ে তাকে আটক করে নিয়ে আসে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

(আজকের সিলেট/২১ আগষ্ট/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন