২৮ মার্চ ২০১৯


শাবির সিইপি বিভাগের রজত জয়ন্তী উদযাপন

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি)কেমিক্যাল এন্ড পলিমার ইঞ্জিনিয়ারিং (সিইপি) বিভাগের দুই দিন ব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠানের প্রথম পর্ব উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রজত জয়ন্তী উদ্বোধন করা হয়।

এসময় সিইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ও ইঞ্জিনিয়ার ড. সায়মা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ও সাবেক বুয়েট উপাচার্য অধ্যাপক ড. ইকবাল মাহমুদ, সিইপি বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. মো জয়নাল আবেদীন, অধ্যাপক ড. আকতার হোসেন। শেখ আব্দুল হাকিম এমডি ও সিইও (আইইবি)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত কনভেনর ও সিইপি সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাবুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. সালাতুল ইসলাম মজুমদারসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির পেচনে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া গ্রাজুয়েটদের অবদান অনস্বীকার্য, আমি মনে করি তোমরাই ভবিষ্যৎ বাংলাদেশকে অনেকদদূর এগিয়ে নিয়ে যাবে।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন।

এদিকে রজত জয়ন্তী উপলক্ষে সকালে সাবেক ও বর্তমানদের মাঝে টি-শার্ট বিতরণ করে এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেক কাটেন ইমেরিটাস অধ্যাপক ড. ইকবাল মাহমুদ, পরে বেলা ১টার দিকে কেন্দ্রীয় মিলনায়তন’র সামনে থেকে একটি আনন্দ র‍্যালী বের করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে মিলিত হয়।

এছাড়াও রজতজয়ন্তী উপলক্ষে আগামী শুক্রবার পিঠা উৎসব, গেম শো, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং পিঠা উৎসব থেকে প্রাপ্ত লভ্যাংশ সিইপি বিভাগের অসুস্থ শিক্ষার্থীর জন্য ব্যয় করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, ১৯৯৩-৯৪ সেশন থেকে যাত্রা শুরু করে সিইপি বিভাগ । আজ পর্যন্ত ৭০০ এর অধিক শিক্ষার্থী এ বিভাগ থেকে গ্রাজুয়েশন ও ২০টি ব্যাচ পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করে।

শেয়ার করুন