২৭ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন কামরুল ইসলাম, আবুল হোসেন ও হাসান।
এসএমপির উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কামরুলের স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করেছি এবং আমরা কামরুলের বাসা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও বুলবুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বিশ্ববিদ্যালয়ের প্বার্শস্থ টিলারগাও এলাকার বাসিন্দা। এছাড়াও পুলিশ তাদেরকে পেশাদার ছিনতাইকারী বলে জানায়।
এদিকে বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্যবহৃত চাকু ও নিহতের মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
জালালাবাদ থানার ওসি নাজমুল ইসলাম বলেন, শাবি শিক্ষার্থী খুনের ঘটনায় ব্যবহৃত চাকু ও নিহতের মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি।