২৬ মার্চ ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সারাদেশের ন্যায় সিলেটও একাত্তোরে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে হৃদয়ের ভালোবাসয় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। যুদ্ধাপরাধীমুক্ত সোনার বাংলা গড়ার শপথ নিয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সর্বস্থরের শ্রেণী পেশার মানুষ।
মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথেই স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে সমবেত হন সর্বস্তরের মানুষ।
পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, সিলেট অনলাইন প্রেসক্লাব, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে শহীদ মিনারের পাশেই রক্তদান কর্মসূচি ও চলছে।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশ এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সকালে সিলেট স্টেডিয়োমে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠান।