২৫ মার্চ ২০১৯


কুলাউড়ায় সুলতান মনসুরের মতবিনিময়

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া

মৌলভীবাজার : মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ কুলাউড়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদি উর রহিম জাদিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক, ওসি ইয়ারদৌস হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রশাসনের সকল কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহবান জানান। এসময় কোন মানুষ যেন অহেতুক হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রাখতেও পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন