১৩ নভেম্বর ২০২৩
আনফরের ভাঙায় ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। ছবি : নিজস্ব প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি : স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছর পর আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিক্রমায় আরেকটি মাইলফলকের দ্বারপ্রান্তে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নবাসী। এ ইউনিয়নের বহুদিনের লালিত স্বপ্ন আনফরের ভাঙা (লুনি নদীর) উপর ব্রীজ নির্মাণ। অবশেষে দীর্ঘ চারযুগ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় আনফরের ভাঙায় ৩৯কোটি টাকা ব্যায়ে ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আরও পড়ুন : অক্টোবরে সিলেটের সড়কে ঝরল ২৭ প্রাণ
তিনি বলেন, খুবই জনগুরুত্বপূর্ণ এ ব্রীজটি যে শুধু গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুরের জন্য প্রয়োজন তা নয়, এটি বিছনাকান্দির কৃষি,পর্যটন,পাথর কোয়ারিসহ ভারত-বাংলাদেশ স্থলপথে যোগাযোগের অন্যতম একটা মাধ্যম হতে পারে।
বিছনাকান্দীতে যাতায়াতের একমাত্র মাধ্যম আনফরের ব্রীজ দিয়ে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা বিছানাকান্দীকে অবলোকন করতে আসলেও আনফরের ভাঙায় কোন ব্রীজ না থাকায় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। অনেক ভোগান্তি পোহাতে হয় জিরো পয়েন্ট পর্যন্ত যেতে।
আরও পড়ুন : ভয়াবহ সঙ্কটের মুখে সিলেটের অর্থনীতি
ব্রীজটি নিম্নআয়ের মানুষের কর্মসংস্থান তৈরি ছাড়াও বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখবে উল্লেখ করে মন্ত্রী বলেন,স্থানীয় এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবিতে আনফরের ব্রীজ নির্মাণে ওই এলাকায় পর্যটক সমাগম কয়েকগুণ বাড়বে। মানুষের নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২১-২২ অর্থ বছরের ১২তম সভায় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন হাদারপাড় জিসি সড়কের ৬৫৪ মিটার চেইনেজে লুনি নদীর উপর (আনফরের ভাঙ্গায়) সেতু নির্মাণের প্রস্তাবটি অনুমোদন পায়। ২৮৮ মিটার দীর্ঘ এই ব্রীজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৯কোটি টাকা। এছাড়াও ৫০০মিটার সংযোগ সড়ক নির্মাণসহ পর্যটক বান্ধব দুইটি সিঁড়ি সম্বলিত সাশ্রয়ী দৃষ্টিনন্দন আর্টস ব্রিজ নির্মাণ হবে। এতে নির্মাণ ব্যায় আরও ৩কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ,জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য কামাল আহমদ, যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, যুবলীগনেতা আবুল হোসেন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগনেতা মুজিবুর রহমান প্রমুখ।
এএস // আতারা