২৩ মার্চ ২০১৯


বালাগঞ্জে আন-নুর ছাত্র সংসদের পুরস্কার বিতরণ

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

বালাগঞ্জ : বালাগঞ্জ উপজেলার দারুল উলুম সোনাপুর রুপাপু মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার অনুষ্ঠানের মধ্যে ছিল বিতর্ক, হাম নাত, প্রশ্ন, পবিত্র ক্বোরআন শরীফ তেলাওত প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া। অনুষ্ঠনে উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি খলিলুর রহমান, সদস্য সৈয়দ লিয়াকত আলী, খলকু মিয়, আব্দুস সত্তার, শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান বলেন, আন-নুর ছাত্রসংসদের কার্যক্রম, আমাদের সহপাঠক্রমিক কার্যক্রমে অত্যান্ত সহায়ক একটি ভুমিকা রাখে, বিজ্ঞানের যোগ বিজ্ঞানের উৎকর্ষকতার প্রতিযোগিতা মুলক ভাবে আজ এগিয়ে চলছে, আজ স্নায়ু যুদ্ধ নাই অশ্রের যুদ্ধ নাই, আজকে অনলাইন মেধার যুদ্ধের মাধ্যমে বিকশিত হচ্ছে দেশ জাতি ও গোষ্ঠী এবং পরষ্পর প্রতিযোগিতা মুলক ভাবে যার যার মেধার যোগ্যতা অনুযায়ী এগিয়ে চলছে, এই প্রতিযোগিতায় ঠিকে থাকতে হলে পাঠ্যপুষ্তকের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রম অত্যন্ত জরুরি যেটা আমরা সবসময় বলি এবং সরকার ও অনুধাবন করে ও সমর্থন করে।

তিনি বলেন, আমাদের এই দেশে যে শিক্ষা ব্যবস্তা শুরুর পর্যায়ে বিকশিত হওয়ার পর্যায়ে যে পদ্ধতি ছিলো সেটা হচ্ছে মক্তব, এবং সেই মক্তব থেকেই পরবর্তী পর্যায়ে কওমি মাদ্রাসার যাত্রা, আমরা অনেক ক্ষেত্রেই কওমি মাদ্রাসার শিক্ষার্থিদের শুধু ধর্মিয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রেখে তাদের মেধার বিকাশের পথ অনেকটা আমরা রুদ্ধ করে দিয়েছি। তাদের সেই মেধার বিকাশ তাহারা ঘঠাতে পারে নাই বর্তমানে যোগের সাথে তাল মিলিয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ও তাদের মুল পাঠ্য সুচির পাশাপাশি সহপাঠক্রমিক যে ভাবে অংশ করছে এবং তাদের মেধার বিকাশ ঘটাচ্ছে নিঃসন্দে দেশ এবং জাতির তা অত্যান্ত উপকারী।
অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন