১৮ ডিসেম্বর ২০২৩


সিলেট- ৩ আসনে প্রতিক পেলেন ৬ প্রার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। ধারাবাহিকভাবে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন লাঙল, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম) পেয়েছেন মোমবাতি প্রতিক, ইসলামী ঐক্যাজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম পেয়েছেন মিনার প্রতিক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ পেয়েছেন আম প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্যাক্টর প্রতিক।

প্রতিক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন; একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।

শেয়ার করুন