২২ মার্চ ২০১৯


কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে মো. বাবুল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বাবুল উপজেলার সীমান্তবর্তী তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

শুক্রবার উপজেলার দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার দমদমা সীমান্তের এক হাজার ২৬০ মেইন পিলারের দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন বাবুল। এসময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দমদমা সীমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক সীমান্ত এলাকায় সুপারি বাগানে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে মৃত্যু হয়। প্রায় দুই মাস আগে একইভাবে আরেক যুবক খাসিয়ার গুলিতে মারা যান। ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী এলাকায়। সেখানে যেতে কমপক্ষে দুই ঘণ্টা প্রয়োজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে রওয়ানা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন