১৯ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, গোয়াইনঘাট

সিলেট : সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া (৬)। নিহতরা ঢাকা সেনানীবাস থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বিছানাকান্দি থেকে জাফলং যাওয়ার পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়াইনঘাটের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমেদের স্ত্রী ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার আরও দুই যাত্রী। হতাহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।