১৮ মার্চ ২০১৯


শ্রীমঙ্গলে চেয়ারম্যান পদে রণধীর কুমার জয়ী

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

শ্রীমঙ্গল : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫১ হাজার ৪ শত ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রণধীর কুমার দেব।

সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের সহকারী রিটার্নিং আবু লায়েস দুলাল এ ফলাফল ঘোষণা করেন।

মোট ৮০ কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী রণধীর কুমার দেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৫ শত ৮০ ভোট।

শেয়ার করুন