১৮ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি

বালাগঞ্জ : বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। তার কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়াম্যান আবদাল মিয়া।
সোমবার সন্ধ্যায় বালাগঞ্জে ৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটির কেন্দ্রের বেসরকারি ফলাফলে এতথ্য জানা গেছে।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুসারে, ৩৪ কেন্দ্রে মোস্তাকুর রহমান মফুর নৌকা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদাল মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৮ ভোট।