১৭ মার্চ ২০১৯


কীটনাশক পানে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. জলফে আলী (৮০) কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। জলফে আলী সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়তলা গ্রামের মৃত আমির আলী ছেলে। তিনি ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবসের আয়োজনে অংশগ্রহণ করার জন্য নারায়নতলা থেকে তিনি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আসেন।

এ সময় তিনি বাথরুমে যাওয়ার কথা বলে চলে যান। পরে বাথরুমে গেলে অনেক চলে যাওয়ার পর তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

বাথরুমের দরজা ভিতর থেকে অনেক সময় বন্ধ থাকায় সন্দেহ জাগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মার্কেটের লোকজনের। এ সময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় ঐ বীর মুক্তিযোদ্ধার মরদেহ। মরদেহ উদ্ধারের সময় তার পাশে থেকে একটি কিটনাশকের বোতল উদ্ধার করে পুলিশ।

পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদউল্লাহ বলেন, আমরা মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এছাড়া এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায় নি।

শেয়ার করুন